1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে- হাসান মামুন - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৪৬|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে- হাসান মামুন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 296 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেছেন, ‘পটুয়াখালী-৩ আসনসহ বরিশাল বিভাগে এখনও বিএনপির জোটের পাঁচটি আসন অমিমাংসিত রয়েছে। পাঁচটি আসনেই দিনের পর দিন জামাতের পাল্লা ভারি হচ্ছে।গণঅধিকারের নামে বিএনপির প্রতিটি ইউনিয়নে কর্মীদের উপর হামলা, মারামারি, জখম, পাল্টা জখম শুরু হয়েছে।’ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা কলেজ মাঠে বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিত বিএনপি’র এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসান মামুন।

হাসান মামুন বলেন, ‘পক্ষান্তরে এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন তিনি আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদেরকে, নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছেন ২০০১ এবং ২০০৮ সালে এখানে নির্বাচনে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিমিটির প্রধান ছিলাম। এখানে যদি বিএনপির কোন প্রার্থী না থাকে তাহলে গণঅধিকারের চেয়ে আমার অধিকার বেশি।’ তিনি আরও বলেন, ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আসনে জোটের প্রার্থী এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

ইতিমধ্যে দলের ভিতরে টাকা দিয়ে মনোনয়ন কেনার পায়তারা চালাচ্ছে। নির্বচনী প্রচারণায় দেখছি একটি গ্রুপ সামনে বিএনপি, পিছনে কিন্তু গণঅধিকার। আমাদের সাবধান থাকতে হবে।এখানে কোন ভাড়াটিয়া আমরা মেনে নেবনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নের বিষয়ে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো।’ আমখোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. শাহ আলম (মাস্টার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলায়মান মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।

জনসভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, মো. হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ। এছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ এ জনসভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork