1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
পটুয়াখালীর আলোচিত আলীপুর মৎস্য আড়ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামি র‌্যাব-৮ এর যৌথ অভিযানে পিরোজপুর থেকে আটক - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৪৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর আলোচিত আলীপুর মৎস্য আড়ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামি র‌্যাব-৮ এর যৌথ অভিযানে পিরোজপুর থেকে আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 134 Time View

পটুয়াখালী জেলার কলাপাড়ার আলীপুর মৎস্য আড়তে ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৬, সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসামি মোঃ শুকুর (৫২) কে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খাঁর ছেলে।

ঘটনাপ্রবাহ
গত ৪ সেপ্টেম্বর আলীপুর মৎস্য আড়তে তামান্না ফিশিং বোটে কর্মরত জেলে হেলালকে দেরি করে আসার অভিযোগে নৌকার মালিক মন্টু ফরাজীর নেতৃত্বে মারধর করা হয়। এতে হেলালসহ আরও দুই জেলে গুরুতর আহত হন। পরবর্তীতে আহত অবস্থায় হেলালকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল এবং সেখান থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা (নং-০৩, তারিখ ০৫/০৯/২০২৫, ধারা ৩২৩/৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন।

র‌্যাবের অভিযান
মামলার পর থেকেই আসামি মোঃ শুকুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বাগেরহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের বক্তব্য
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork