1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা: সাংবাদিক মহলে শোক ও ক্ষোভ - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৩৭|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা: সাংবাদিক মহলে শোক ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 123 Time View

গাজীপুরে ভয়াবহ ও নৃশংসভাবে নিহত হয়েছেন স্থানীয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় দেশজুড়ে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া এবং তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রযন্ত্রের নিরবতা ও অচলাবস্থাকে দায়ী করেছে।

প্রসঙ্গত, এর মাত্র একদিন আগেই গাজীপুর থানার সামনে আরেক সাংবাদিক, ‘বাংলাদেশের আলো’ পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেনকে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

সাংবাদিকদের উপর এমন ধারাবাহিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,

“এই বর্বর হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রের নীরবতা সাংবাদিকদের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলেছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম আজ এক ভয়ংকর অনিরাপদ অবস্থায় উপনীত হয়েছে। অব্যাহত সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork