1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
ছাত্র-জনতার গণঅভ্যুল্থানের এক বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপির বিশাল বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত। - dailydigantabarta
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩৪|
শিরোনামঃ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা দুমকি উপজেলার মুরাদিয়ায় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্ট নেতৃবৃন্দ পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস অধ্যক্ষের কক্ষে তালা, ধানখালী ডিগ্রি কলেজে অচলাবস্থা রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চালিতাবুনিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ছাত্র-জনতার গণঅভ্যুল্থানের এক বছর পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে জেলা বিএনপির বিশাল বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

মোঃআরিফুজ্জামান তুহিন, পটুয়াখালী
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 559 Time View

শরীফ,পটুয়াখালী প্রতিনিধিঃ ছাত্র- জনতার গণঅভ্যুল্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার (৬ জুলাই) বেলা ১১ টায় জেলা শহরের ঝাউতলা শহিদ হৃদয় তরুয়া চত্বর হতে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালী শুরু করে শহরের গুরুত্বপুর্ন সড়ক বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে এক সমাবেশের আয়োজন করে।

পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য লরাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী, সাধারন সম্পাদক জাকারিয়া আহম্মেদ প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী রিনা বেগম, ফারজানা রুমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান, শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম শাহীন, যুবদলের নেতা লিটন গাজীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

বিজয় র‍্যালীতে বিএনপি ও সকল অঙ্গসংগঠন গুলোর হাজার হাজার নেতা- কর্মী ও সমর্থক।

সমাবেশে বক্তারা জুলাই – আগস্ট ছাত্র- জনতার গণঅভ্যুল্থানে নিহত সকল শহিদদের রূহের মাগফরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থাতা কামনা করে বলেন সম্ভাব্য আগামী ফেব্রুয়ারী মাসের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ করে মা- বোনদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছালাম জানিয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাওয়ার জন্য উপস্থিত নেতা- কর্মীদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork