1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বিএনপিকে সমর্থন পেলে কলাপাড়া-রাঙ্গাবালী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ: এবিএম মোশাররফ নির্বাচনের পরও এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি - dailydigantabarta
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১২:৩২|
শিরোনামঃ
বাউফলে অস্বাভাবিক মশার উপদ্রব: ডেঙ্গু আতঙ্কে জনজীবন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিসিএমআইএ এর শুভেচ্ছা শপথ নিলেন বিএনপি’র এমপিরা ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল সমাপ্ত বাউফল আসনের উন্নয়নে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা লন্ডভন্ড দশমিনা-গলাচিপা বিএনপি: একের পর এক কমিটি বিলুপ্ত করে নেতাদের বহিষ্কার! দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ বিএনপিকে সমর্থন পেলে কলাপাড়া-রাঙ্গাবালী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ: এবিএম মোশাররফ নির্বাচনের পরও এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি ভোটকেন্দ্রের তথ্য জানতে ইসির ‘Smart Election Management BD’ অ্যাপ চালু

বিএনপিকে সমর্থন পেলে কলাপাড়া-রাঙ্গাবালী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ: এবিএম মোশাররফ নির্বাচনের পরও এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক | দৈনিক দিগন্ত বার্তা
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
  • 113 Time View

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে সমর্থন ও পূর্ণাঙ্গ সহযোগিতা পেলে এ জনপদকে শান্তির জনপদে পরিণত করা হবে।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নই তার লক্ষ্য। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নির্মূল করে একটি নিরাপদ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের দিত্তা স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান ‘সবার আগে বাংলাদেশ’। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করতে চান। নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন মানিক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা মুসা তাওহীদ নান্নু মুন্সি, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার।
সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork