1. dailydigantabarta@gmail.com : dailydigantabarta :
বাউফল আসনের উন্নয়নে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা - dailydigantabarta
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ২:১৮|
শিরোনামঃ
বাউফলে অস্বাভাবিক মশার উপদ্রব: ডেঙ্গু আতঙ্কে জনজীবন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিসিএমআইএ এর শুভেচ্ছা শপথ নিলেন বিএনপি’র এমপিরা ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল সমাপ্ত বাউফল আসনের উন্নয়নে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা লন্ডভন্ড দশমিনা-গলাচিপা বিএনপি: একের পর এক কমিটি বিলুপ্ত করে নেতাদের বহিষ্কার! দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ বিএনপিকে সমর্থন পেলে কলাপাড়া-রাঙ্গাবালী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ: এবিএম মোশাররফ নির্বাচনের পরও এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি ভোটকেন্দ্রের তথ্য জানতে ইসির ‘Smart Election Management BD’ অ্যাপ চালু

বাউফল আসনের উন্নয়নে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

এম জাফরান হারুন:: বাউফল পটুয়াখালী
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
  • 60 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী পটুয়াখালী-২ আসন বাউফলের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের পক্ষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার বাউফল উপজেলায় উন্নয়ন নিশ্চিত করতে ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কার্যালয় থেকে এ ২৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশু কল্যাণ, কৃষি ও মৎস্যখাত উন্নয়নসহ একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাউফল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহারের উল্লেখযোগ্য দফাগুলো হলো-
১. বগা সেতু দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
২. বাউফল উপজেলা হাসপাতাল আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ ও জরুরি সেবা চালু করা।
৩. নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং নদীতীরবর্তী এলাকা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
৪. ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশুদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও মাতৃসদন কার্যক্রম জোরদার করা।
৫. আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলের কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়ন।
৬. উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সড়ক যোগাযোগ উন্নয়ন এবং বাউফল পৌর এলাকার যানজট নিরসনে বিলবিলাস কালাইয়া বাইপাস সড়ক নির্মাণ।
৭. কালাইয়া থেকে ভোলা পর্যন্ত নিয়মিত ফেরি চলাচলের ব্যবস্থা।
৮. মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করে নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা।
৯. চন্দ্রদ্বীপ এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্প স্থাপন।
১০. মাদক ও চাঁদাবাজমুক্ত বাউফল গড়তে সামাজিক আন্দোলন ও কঠোর আইন প্রয়োগ।
১১. আইসিটি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি।
১২. ধর্মীয় শিক্ষার মান উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো উন্নয়ন।
১৩. আধুনিক স্টেডিয়াম নির্মাণ ও যুব ক্রীড়া কার্যক্রম জোরদার করা।
১৪. অসহায় মানুষের জন্য এতিমখানা ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা।
১৫. বেকার যুবকদের প্রশিক্ষণ ও স্বল্পসুদে ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি।
১৬. জেলে ও মৎস্যজীবীদের জন্য নিরাপদ ঘাট, নৌযান সহায়তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা।
১৭. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ।
১৮. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।
১৯. প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ।
২০. স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা নিশ্চিত করা।
২১. ভূমি বিরোধ নিষ্পত্তি ও অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিত করতে বিশেষ সেল গঠন সহ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথা বলেন।

এসময় শহিদুল আলম তালুকদারের পক্ষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বলেন, বাউফলকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে এই ইশতেহার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ দৈনিক দিগন্ত বার্তা           Themes Created by BDITWork