সাংবাদিককে হুমকির অভিযোগে পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা সীমার পদ স্থগিত করা
হয়েছে।

নতুন করে ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনি) এর সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আলহাজ্ব শাহজাহান খানের সহধর্মিণী এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শিপলু খানের মমতাময়ী মা জনাবা আনোয়ারা খানমকে।
এই দায়িত্বপ্রাপ্ত হওয়ায় চালিতাবুনিয়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
চালিতাবুনিয়া ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আনোয়ারা খানমের নেতৃত্বে পটুয়াখালী জেলা মহিলা দল আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করবে।