সৌদিআরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় তথ্যটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ঐদেশের উপযোগী করে ১০০ নার্স নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ্যোক্তা, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘেম আলহারবি।নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে চেম্বারটির সভাপতি আশরাফুন হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম । তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সৌদি আরবের জন্য নীতি বদল হবেনা।