প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী খেয়াঘাট সংলগ্ন শ্রীমন্ত নদীতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি পণ্যবাহী স্টিমার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬০০ টাকা মূল্যের ৫০ হাজার ১০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
তবে অভিযানকালে সিগারেটের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫