নিজস্ব প্রতিবেদক,গণধিকার পরিষদের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ঢাকার বিজয় নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীর একটি দল সেখানে অবস্থান নেয়,পরে সেনাবাহিনীর সাথে গণআধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে যৌথ বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ইট পাটকেল নিক্ষেপ হয়,এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা কর্মীরা আহত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে গণধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান বলেন,আমাদের আজকে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে কর্মসূচি ছিল,পরিকল্পিতভাবে সভাপতি নুরুল হক নূরের উপর হামলা করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আগামী তিন দিনের ভেতর জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেকে আইনের আওতায় আনতে হবে এবং যে সমস্ত প্রশাসন এর সাথে জরিত প্রত্যেককে চাকরিচ্যুত করতে হবে।
শেষ খবর পর্যন্ত এখনো পরিস্থিতি উত্তপ্ত যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে কাজ কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে ভিপি নূরকে দেখতে হাসপাতালে ছুটে যান সাবেক গণধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ২৪ এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেত্রী এবং বর্তমানে বাংলাদেশ আম জনগণ পার্টি নামে একটি দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম, তিনি গণধিকার পরিষদের নেতাকর্মীদের খোঁজখবর নেন,এছাড়াও তার নিজ আসন পটুয়াখালী ৪ এর সম্ভাব্যপ্রার্থী এ আসন থেকেই তিনি নির্বাচন করবেন।
জানতে চাইলে ফাতিমা তাসনিম বলেন এটি একটি পরিকল্পিত ঘটনা ২৪ এর গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা হয়েছে বলে মনে করছি, জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান এরা ১৬ বছর মানুষকে গুম খুনে জরিত ছিল ফ্যাসিস্ট আওয়ামীকে এরাই ক্ষমতায় রেখেছে, অনতিবিলম্বে আজকের হামলার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।